শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নির্বাচনকালীন জাতীয় সরকার গঠনের দাবি চরমোনাই পীরের

    নিজস্ব প্রতিবেদক

    ৭ ফেব্রুয়ারী, ২০২২ ০১:৫৬ অপরাহ্ন

    নির্বাচনকালীন জাতীয় সরকার গঠনের দাবি চরমোনাই পীরের
    চরমোনাই পীর

    ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, রাজনৈতিক দলগুলোর দাবি মেনে নিয়ে নির্বাচনকালীন জাতীয় সরকার গঠন করুন। নতুন ইসি গঠনে সার্চ কমিটি কতটুকু জনগণের আশা পূরণ করতে পারবে? সার্চ কমিটির সদস্যদের সিংহভাগ সদস্য নিরপেক্ষ নন। এ ধরণের সার্চ কমিটি জনপ্রত্যাশা কতটুকু পূরণ করবে তা নিয়ে জনমনে সংশয় ও সন্দেহ সৃষ্টি হয়েছে।

    গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে চরমোনাই পীর বলেন, নির্বাচন কমিশন গঠনের জন্য গঠিত সার্চ কমিটি নির্বাচনী ব্যবস্থার প্রতি জনগণের পুনঃআস্থা ফিরিয়ে আনতে সক্ষম হবে না।  নির্বাচনের প্রতি জনগণের আগ্রহ তৈরি করতে এবং রাজনৈতিক দলগুলোর আস্থা ফেরানোর মত কোন উদ্যোগ না থাকাই ইসি গঠন আইনের সবচেয়ে বড় দুর্বলতা।

    তিনি বলেন, প্রশাসনের প্রতি কমিশনের নির্ভরতা কমানো, নির্বাচনকালীন সময়ে সরকার-প্রশাসন এবং নির্বাচন কমিশন সমন্বয়ের বিধিমালা ইত্যাদি বিষয়ে আইনে কোন সুস্পষ্ট নির্দেশনা নেই। গঠিত সার্চ কমিটিতে এমন একজনের নাম অন্তর্ভুক্ত হয়েছে, যিনি একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচন করার জন্য মনোনয়ন নিয়েছেন, তারপরও নিজেকে নিরপেক্ষ দাবি করছেন।

    পীর সাহেব চরমোনাই বলেন, জনগণের আগ্রহ ও আস্থা ফিরিয়ে আনতে  নির্বাচনকালীন জাতীয় সরকার ব্যবস্থার বিকল্প নেই। তিনি বলেন, জনগণের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনকালীন সরকার, কমিশন নয়। কারণ দলীয় সরকারের অধীন কোনো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয়নি, হবেও না-এটি প্রমাণিত।

    তিনি বলেন, চলমান রাজনৈতিক সঙ্কট দূর করতে হলে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। চলমান সঙ্কট দূর করতে রাজনৈতিক দলগুলোর মতামত প্রাধান্য দিয়ে নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে একটি কার্যকর সংলাপ এখন সময়ের অনিবার্য দাবি ।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর