শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ডিআইজি নুরুল ও তার ২ ভাইসহ  ৩৯ জনের নামে আদালতে মামলা

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ২৯ অগাস্ট, ২০২৪ ০৮:২৮ পূর্বাহ্ন

    ডিআইজি নুরুল ও তার ২ ভাইসহ  ৩৯ জনের নামে আদালতে মামলা

    চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণ-লুটপাটের অভিযোগে পুলিশের ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম ও তার দুই ভাইসহ ৩৯ জনের নামে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, তৃতীয় আদালতে মামলাটি দায়ের করেন হিরা বেগম। বাদীর আইনজীবী রবিউল হক দোলন সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন। বাদী হিরা বেগম, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নামোসুন্দরপুর-ঝাপড়াপাড়ার বাবুল আলীর স্ত্রী। 

    সম্প্রতি সৈয়দ নজরুল ইসলামকে রাজশাহী পুলিশ একাডেমীতে ডিআইজি পদে সংযুক্ত করা হয়। মামলায় ডিআইজিসহ তার দুই ভাই শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, শিবগঞ্জ থানার সাবেক ওসি সাজ্জাদ হোসেন, গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আসগর আলী, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খানকেও আসামি করা হয়েছে।

    আইনজীবী রবিউল হক দোলন জানান, আদালতের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

    মামলায় বাদী তার আরজিতে অভিযোগ করেছেন, পূর্ব বিরোধের জের ধরে গত ১৭ এপ্রিল সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম ও তার ভাইদের নির্দেশে অন্যান্য আসামিরা হিরা বেগমের বাড়িতে হামলা চালায়। এ সময় ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টির পর বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করে। একই সময়ে আশেপাশের আরো কয়েকজনের বাড়িতে হামলা লুটপাট করে আসামীরা। এতে সব মিলিয়ে ২৮ লাখ ৪০ হাজার টাকর ক্ষতি হয়। আসামিরা পুলিশের শীর্ষ কর্মকর্তা ও প্রভাবশালী হওয়ায় মামলা করতে দেরি হয়েছে বলেও দাবি করেছেন আরজিতে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৯ অগাস্ট, ২০২৪ ০৮:২৮ পূর্বাহ্ন