শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পলাশবাড়ীতে দ্রুতগামী কোচের ধাক্কায় অটোভ্যান চালকসহ ২ জন নিহত  

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৯ অগাস্ট, ২০২৪ ০৮:১৭ পূর্বাহ্ন

    পলাশবাড়ীতে দ্রুতগামী কোচের ধাক্কায় অটোভ্যান চালকসহ ২ জন নিহত  

    গাইবান্ধার পলাশবাড়ীতে দ্রুতগামী কোচের ধাক্কায় সড়ক দূর্ঘটনায় ব্যাটারি চালিত অটোভ্যানের চালকসহ ঘটনাস্থলেই ২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।


    প্রত্যক্ষদর্শী সূত্র জাানায়, বুধবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের মাঝিপাড়া নামক এলাকায় এ সড়ক দূর্ঘটনা ঘটে।


    জান্নাত পরিবহনের যাত্রীবাহী একটি কোচ চট্রগ্রাম থেকে গাইবান্ধার দিকে যাচ্ছিল। পথে মাঝিপাড়া নামক এলাকায় দ্রুতগামী কোচটি নিয়ন্ত্রণ হারায়। এসময় বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত একটি অটোভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে দুর্ঘটনাস্থলেই ভ্যান চালকসহ ২ জন নিহত হন। নিহতরা হলেন গাইবান্ধা সদরের তুলশীঘাট তিনমাইল এলাকার তাহেরুল সর্দারের ছেলে রেজাউল করিম (৪৩) ও পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউপির হোসেনপুর করতোয়াপাড়া গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে রুবেল মিয়া (৪০) বলে জানা যায়।  


    থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান ২ জন নিহতসহ বেশ কয়েকজন আহতের বিষয়টি নিশ্চিত করেছেন। সেইসাথে চালক পালিয়ে গেলেও ঘাতক কোচটি আটক করা হয়েছে বলে তিনি জানান। ঘটনাস্থল থেকে মরদেহ দু’টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে প্রেরণ করা হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৯ অগাস্ট, ২০২৪ ০৮:১৭ পূর্বাহ্ন