বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রমে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক

২৯ অগাস্ট, ২০২৪ ০৭:৩৪ পূর্বাহ্ন

বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রমে সেনাবাহিনী

বন্যা পরিস্থিতি মোকাবেলায় আজও সেনাবাহিনী সম্ভাব্য সকল পন্থা অবলম্বনের মাধ্যমে উদ্ধার অভিযান ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে।

আন্ত:বাহিনীর জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, দ্রুততার সাথে উদ্ধার কার্যক্রম পরিচালনা ও ত্রাণ বিতরণের লক্ষ্যে সেনাবাহিনীর আর্মি এভিয়েশন গ্রুপ ১৬ টি হেলিকপ্টার সর্টির মাধ্যমে ফেনী সদর, ফুলগাজী, ছাগলনাইয়া, পরশুরাম, মধুগ্রাম ও সেনবাগ এলাকায় উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে।
হেলিকপ্টারের মাধ্যমে ৬ জন মুমূর্ষু রোগীকে উদ্ধার করে হাসপাতালে স্থানান্তর ও ১৬ জন ব্যক্তিকে  দুর্যোগপূর্ণ এলাকা থেকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও ৯ হাজার ২২৮ কেজি ত্রান, ৬৫০ লিটার বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বন্যা কবলিত এলাকায় সেনাবাহিনীর হেলিকপ্টার এর মাধ্যমে বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর ৩ টি ফিল্ড হাসপাতাল ও ১৮ টি মেডিকেল টিম বন্যা দুর্গতদের চিকিৎসা সেবা প্রদানে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর এ কার্যক্রম চলমান থাকবে।




সাতদিনের সেরা খবর

জাতীয় - এর আরো খবর

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

২৯ অগাস্ট, ২০২৪ ০৭:৩৪ পূর্বাহ্ন

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

২৯ অগাস্ট, ২০২৪ ০৭:৩৪ পূর্বাহ্ন