শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ে শেষ করার তাগিদ তথ্য উপদেষ্টার

    নিজস্ব প্রতিবেদক

    ২৯ অগাস্ট, ২০২৪ ০৭:২৫ পূর্বাহ্ন

    মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ে শেষ করার তাগিদ তথ্য উপদেষ্টার

    তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ে শেষ করতে হবে। একই সাথে প্রকল্পের কাজে যাতে স্বচ্ছতা থাকে এবং কোন অভিযোগ না আসে-এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

    বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির জুন ২০২৪ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
    উপদেষ্টা বলেন, সরকারের উন্নয়ন প্রকল্প দুর্নীতি এবং অনিয়মের আখড়া বলেই জনমনে ধারণা রয়েছে। জনগণ এই ধারণা পোষণ করে কারণ উন্নয়ন প্রকল্পগুলো নিয়েই সবচেয়ে বেশি দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ আসে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পূর্বের এবং চলমান প্রকল্প যেগুলো নিয়ে অভিযোগ এসেছে তা তদন্ত করার জন্য তথ্য সচিবকে আগেই বলেছেন বলে তিনি জানান।

    উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন সময়ে কিছু অপ্রয়োজনীয় প্রকল্পের কথা শোনা যায়, যেগুলো মূলত দুর্নীতি করার জন্যই নেওয়া হয়। এই ধরনের কোন প্রকল্প যেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে না নেয়া হয়। অনেকগুলো প্রকল্প নির্ধারিত সময় শেষ হয়নি যার নানা কারণ থাকতে পারে কিন্তু এটা ভালো বার্তা দেয় না। সেজন্য গৃহীত প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করতে সর্বোচ্চ চেষ্টা করার অনুরোধ করেন উপদেষ্টা।

    তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ২০২৪-২৫ অর্থ বছরে মোট বিনিয়োগ প্রকল্প রয়েছে ১৪ টি। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতাভুক্ত চলমান প্রকল্প ১৩ টি আর একটি প্রকল্প অনুনোমোদিত তালিকা থেকে নতুনভাবে অনুমোদিত হয়েছে। চলমান প্রকল্পগুলোর জন্য মোট বরাদ্দ ২শ ৫৬ কোটি ৪৪ লক্ষ টাকা। এর বিপরীতে অবমুক্ত হয়েছে ২০ কোটি ১৯ লাখ ৫৯ হাজার টাকা। মোট বরাদ্দে তুলনায় ব্যয়ের হার শূন্য দশমিক শূন্য ৫ শতাংশ। জুন ২০২৪ পর্যন্ত অগ্রগতি ৭৮ দশমিক ২৬ শতাংশ।

    অনুষ্ঠানে তথ্য সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এবং আওতাধীন দপ্তর সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর