পুলিশ কর্মকর্তা হারুন ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

২৮ অগাস্ট, ২০২৪ ১০:৩৪ পূর্বাহ্ন

পুলিশ কর্মকর্তা হারুন ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ ও তার স্ত্রী শিরিন আক্তারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন মঙ্গলবার এ আদেশ দেন।

এই তথ্য নিশ্চিত করেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে আবেদন করার পর আদালত এমন নির্দেশ দিয়েছেন বলে আদালত–সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দুদকের আবেদনে বলা হয়, মোহাম্মদ হারুন অর রশীদের বিরুদ্ধে দুর্নীতি ও নানা অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তিনি সপরিবার দেশ ত্যাগের চেষ্টা করছেন বলে দুদক জানতে পেরেছে।




সাতদিনের সেরা খবর

জাতীয় - এর আরো খবর

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

২৮ অগাস্ট, ২০২৪ ১০:৩৪ পূর্বাহ্ন

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

২৮ অগাস্ট, ২০২৪ ১০:৩৪ পূর্বাহ্ন