শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ পাঁচজন উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন 

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ অগাস্ট, ২০২৪ ১২:০৬ পূর্বাহ্ন

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ পাঁচজন উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন 

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ পাঁচজন উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে।  প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সালেহ উদ্দিন আহমেদ, হাসান আরিফ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত  হোসেন এবং শারমিন এস মুরশিদের দপ্তর পুনর্বণ্টন করে হয়েছে।

    মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ প্রজ্ঞাপন জারি করেন।

    এতে বলা হয়, প্রধান উপদেষ্টা নিম্নরুপভাবে উপদেষ্টাগণের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়/ বিভাগের দায়িত্ব পুনর্বণ্টন করেছেন।
    প্রধান উপদেষ্টার অধীনে থাকবে ছয়টি মন্ত্রণালয়/বিভাগ। সেগুলো হলো- মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। 
    এর আগে তাঁর দায়িত্বে ছিল মোট ১০টি মন্ত্রণালয় / বিভাগ। এখন ভূমি , বিজ্ঞান ও প্রযুক্তি , নৌপরিবহন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পুনর্বন্টন করা হয়েছে। 

    অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদকে আগের দুটি মন্ত্রণালয়ের সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব  দেওয়া হয়েছে।  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফ ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বও পেয়েছেন।
    বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনকে নতুন করে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

    এছাড়া উপদেষ্টা শারমীন এস মুরশিদকে নতুন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আগে তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
    প্রজ্ঞাপনে আরও বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ১৬ আগস্ট ২০২৪ তরিখের (০৪.০০.০০০.৪২১.৮৪.০০৪.২৪.২৬০) সংখ্যক প্রজ্ঞাপনের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। 




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর