শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বিএনপি মহাসচিবের সঙ্গে বৃটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

    নিজস্ব প্রতিবেদক

    ২৭ অগাস্ট, ২০২৪ ১২:০৭ পূর্বাহ্ন

    বিএনপি মহাসচিবের সঙ্গে বৃটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

    বৃটিশ হাইকমিশনার সারাহ কুক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সোমবার সাক্ষাৎ করেছেন। বিকেলে বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

    মহাসচিবের সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় নেতা শ্যামা ওবায়েদ ও তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

    ঘন্টাব্যাপী বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, দ্বি-পাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। কত তাড়াতাড়ি আমরা নির্বাচনের দিকে যাচ্ছি সেই আলোচনাও এসময় আসছে। আগামী দিনে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের যে বিভিন্ন ব্যবসা-বাণিজ্য এবং এর বাইরেও যে সম্পর্কগুলো আছে সেগুলোকে আরও কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে নিয়ে আলোচনা হয়েছে।

    তিনি বলেন, আপনারা জানেন বাংলাদেশ থেকে অনেক  টাকা ইউকেতে পাচার হয়েছে, সেখানে অনেকের নামও এসেছে, এই টাকাগুলো ফেরত আনার ব্যাপারে ইউকের ভূমিকা ও সহযোগিতা নিয়ে  বৈঠকে আলোচনা হয়েছে। ইউকের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার কথা বলা হয়েছে।

    আমীর খসরু বলেন, বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারে যাওয়া ও একটি জবাবদিহিতামূলক সরকার বাংলাদেশ আসার বিষয়ে তারা (যুক্তরাজ্য) জানতে চেয়েছে। 

    তিনি বলেন, আমাদের পক্ষ থেকে পুরো আন্দোলনে যে হতাহত হয়েছে তা আলোচনা হয়েছে। একই সাথে ১৫/১৬ বছরে বিএনপির নেতা-কর্মীদের ওপর নির্যাতন, হত্যা, মিথ্যা মামলার বিষয় আলোচনা হয়েছে। জাতিসংঘের পক্ষ থেকে ডেলিগেশন আসছে  এবং এই বিষয়টা আমরা কিভাবে এ্যাড্রেস করছি তা জানতে চেয়েছে। দেশের ভেতরে বিচারের বিষয়টাও তারা জানতে চেয়েছে।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর