শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ২৬ অগাস্ট, ২০২৪ ১২:০৭ অপরাহ্ন

    শিবগঞ্জে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তোহাখানা নিয়ামতিয়া আলিম মাদ্রাসায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে মাদ্রাসাটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুনুর রশিদের পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী। রোববার সকালে ওই মাদ্রাসা মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাদ্র্রাসার প্রধান ফটকের সামনে অবস্থান করেন তারা। 

    বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে তোহাখানা নিয়ামতিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুনুর রশিদ অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে পারেন না। শিগগির ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি করেন তারা। এ সময় শিক্ষার্থী শরিফুল ইসলাম, কাউসার আলী ও রায়হান আলীসহ মাদ্রাসার কয়েক’শ ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। যদিও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুনুর রশিদ অভিযোগ অস্বীকার করে জানান, একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে তার বিরুদ্ধে শিক্ষার্থীদের দিয়ে বিক্ষোভ মিছিল করিয়েছে। মাদ্রাসা পরিচালনায় কোন অনিয়ম করেননি বলে দাবি করেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান-আল ইমরান লিখিত অভিযোগ পাবার বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 
     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর