শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সাবেক সংসদ সদস্য সাদেক খান গ্রেফতার

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৫ অগাস্ট, ২০২৪ ১২:০৯ পূর্বাহ্ন

    সাবেক সংসদ সদস্য সাদেক খান গ্রেফতার

    সাবেক সংসদ সদস্য সাদেক খানকে আজ শনিবার সন্ধ্যায় একটি হত্যা মামলায় গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।  ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) ওবায়দুর রহমান বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, শনিবার রাজধানীর পশ্চিম নাখালপাড়া এলাকা থেকে মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সাদেক খানকে গ্রেফতার করা হয়েছে। এ মামলায় পেনাল কোড ৩০২, ১০৯, ১১৪ ও ৩৪ ধারা উল্লেখ করা হয়েছে। যার মামলা নম্বর ১৪।


    এ ব্যাপারে মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) মো. সবুজ রহমান বাসসকে জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ২০ জুলাই মোহাম্মদপুর থানাধীন বসিলার তিন রাস্তায় সুজন হত্যার ঘটনায় তার বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে এই মামলা দায়ের করেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর