শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গাজীপুরের টঙ্গীতে বিটিসিএলের গোডাউনে অগ্নিকান্ড

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২২ অগাস্ট, ২০২৪ ১২:৪১ অপরাহ্ন

    গাজীপুরের টঙ্গীতে বিটিসিএলের গোডাউনে অগ্নিকান্ড

    জেলার টঙ্গীতে টিএন্ডটি কলোনি এলাকায় বুধবার রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে বিটিসিএলের গোডাউনে থাকা সমস্ত মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।
    স্থানীয়রা জানান, টঙ্গী পূর্ব থানাধীন টিএন্ডটি কলোনি এলাকায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড বিটিসিএলের গোডাউনে রাত সাড়ে ১০টায় আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

    টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাজ্জাদুল করিম জোয়ার্দার বলেন, আগুনে বিটিসিএলের গোডাউনে রক্ষিত বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর