শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বন্যার পূর্বাভাস প্রচারে পাউবির কন্ট্রোল রুম, কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল

    নিজস্ব প্রতিবেদক

    ২২ অগাস্ট, ২০২৪ ০৭:৪৫ পূর্বাহ্ন

    বন্যার পূর্বাভাস প্রচারে পাউবির কন্ট্রোল রুম, কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল

    দেশের উত্তর পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের নম্বরঃ ০১৩১৮২৩৪ ৯৬২, ০১৭৬৫ ৪০৫৫৭৬, ০১৫৫ ৯৭২৮১৫৮, ০১৬৭৪৩৫৬২০৮ এবং ইমেইল: ffwcbwdb@gmail.com এবং ffwc05@yahoo.com। প্রয়োজনে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করা যেতে পারে।

    বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী লঘুচাপ এবং ভারী বৃষ্টিপাত জনিত কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা, ধলাই, মনু, খোয়াই, পূর্বাঞ্চলের গোমতী, মুহরী ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ফেনী, হালদা নদীসমূহের পানি সমতল দ্রুত বৃদ্ধি পেয়ে নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা দেখা দেয়ায় বন্যাকবলিত জেলাসমূহের পানি উন্নয়ন বোর্ডের সকল পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে এবং তাদেরকে স্ব স্ব কর্মস্থলে অবস্থান করে যথাযথ দাযিত্ব পালনের নির্দেশনা প্রদান করা হয়েছে।

    বন্যা সংক্রান্ত তথ্যের জন্য সরদার উদয় রায়হান, নির্বাহী প্রকৌশলী, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র, বাপাউবো, ঢাকা (মোবাইল: ০১৩১৮২৩৪৯৬২) কে বন্যা পূর্বাভাস কেন্দ্রের ফোকাল কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। 




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর