আহতদের চিকিৎসায় সরকার সব ধরনের সহযোগিতা করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা 

নিজস্ব প্রতিবেদক

২১ অগাস্ট, ২০২৪ ১০:২৬ পূর্বাহ্ন

আহতদের চিকিৎসায় সরকার সব ধরনের সহযোগিতা করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা 

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র-জনতাকে দেখতে রাজধানীর শেরে-বাংলা নগরস্থ জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতাল পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় সরকার সব ধরনের সাহায্য ও সহযোগিতা করবে। তিনি বলেন, হাসপাতালের চিকিৎসকগণ এ ব্যাপারে অত্যন্ত আন্তরিক ও যত্নবান।

পরিদর্শনকালে উপদেষ্টা আহত ছাত্র-জনতার চিকিৎসার খোঁজখবর নেন ও তাঁদের প্রতি সহানুভূতি জানান। তিনি এসময় আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।




সাতদিনের সেরা খবর

জাতীয় - এর আরো খবর

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

২১ অগাস্ট, ২০২৪ ১০:২৬ পূর্বাহ্ন

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

২১ অগাস্ট, ২০২৪ ১০:২৬ পূর্বাহ্ন