শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের  মানববন্ধন

    পাইকগাছা, খুলনা প্রতিনিধি

    ২১ অগাস্ট, ২০২৪ ০৯:৫৬ পূর্বাহ্ন

    অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের  মানববন্ধন

    পাইকগাছার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

    মঙ্গলবার দুপুর ১২ টার দিকে  পৌরসদরের জিরো পয়েন্ট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এ মানববন্ধন করে।  মানববন্ধনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাব-রেজিস্ট্রি অফিস, ভূমি অফিস এবং বিদ্যুৎ অফিসের নানা অনিয়ম দুর্নীতিসহ বিভিন্ন জায়গায় জমি দখল, লুটপাট, ঘের দখলসহ নানান অনিয়ম তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় বক্তব্য রাখেন, পাইকগাছা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কমিটির সভাপতি নয়ন হোসেন, ঈশিতা এনাম।  রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সুমন আহমেদ , কুয়েটের মোঃ আসির ফয়সাল , মোঃ রাহানুর রহমান হৃদয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোঃ ফাহিম শাহরিয়া সজীব ,পাবনা বিশ্ববিদ্যালয়ের মোঃ আশিক হাসান পলক, পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আকসারা নেওয়াজ, বিএল কলেজের এস এম ওসামা। 

    পাইকগাছায় জায়গা জমির বিরোধে মারপিটের ঘটনার একজনের মৃত্যু:
    খুলনার পাইকগাছায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে মারপিট ঘটনার এক সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায়  কপিল উদ্দীন মোড়ল (৫৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে উপজেলার পুরাইকাটি গ্রামের মৃত  আফিল মোড়লের ছেলে। মঙ্গলবার ভোর ৫ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকৎসাধীন অবস্থায় তার  মৃত্যু হয়। পুলিশ লাশের সুরতহাল রিপোট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় মৃতের মেয়ে লাবনী বাদী হয়ে থানায়  এজাহার দায়ের করেছেন।

    মামলার বাদী লাবনী আক্তার জানান, আমার চাচা ময়রুদ্দীন মোড়ল(৫২) সাথে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত ১২ আগষ্ট দুপুর ২ টার দিকে আমার চাচা সহ ১০ /১২ জন আমাদের জমি দখল করতে আসে। এ সময় আমার আব্বা কফিল উদ্দিন মোড়ল বাধা দিলে তারা আমার পিতাকে পিটিয়ে  রক্তাক্ত জখম করে। এ সময় আমার মা বাধা দিতে আসলে তাকে ও মারপিট করে  আহত করে। এলাকাবাসী আমার বাবা ও মাকে হাসপাতালে ভর্তি করে। আমার বাবার শারীরিক  অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক গত ১৫ আগষ্ট উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। খুলনা থেকে ১৯ আগষ্ট বাড়ি আসলে বাবা আবারো অসুস্থ হয়ে যায়। ওই রাতেই তাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। ২০ আগষ্ট ভোর ৫টায় তার মৃত্যু হয়।
    থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, মৃতের মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের মেয়ে লাবনী আক্তার বাদী হয়ে এজাহার দাখিল করেছে। 

    প্রশাসক হিসেবে ডিডিএলজি'র পাইকগাছা পৌরসভার দায়িত্ব গ্রহণ:
    প্রশাসক হিসেবে পাইকগাছা পৌরসভার দায়িত্বভার গ্রহণ করেছেন স্থানীয় সরকার বিভাগ খুলনার উপ-পরিচালক মোঃ ইউসুফ আলী।
    তিনি মঙ্গলবার সকালে পৌর পরিষদের সকলের উপস্থিতিতে দায়িত্ব বুঝে নেন। এসময় উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, কামাল আহমেদ সেলিম নেওয়াজ, আসমা আহমেদ, কাউন্সিলর শেখ মাহবুবর রহমান রনজু, এসএম তৈয়েবুর রহমান, রবি শংকর মন্ডল, অহেদ আলী গাজী, ইমরান সরদার, আব্দুল গফফার মোড়ল, কবিতা দাশ, রাফেজা খানম, নির্বাহী প্রকৌশলী নূর আহমদ, জনস্বাস্থ্যের উপ সহকারী প্রকৌশলী শাহাদাত হুসাইন,  উপ সহকারী প্রকৌশলী লিটু শেখ ও প্রধান সহকারী জিয়াউর রহমান সহ পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২১ অগাস্ট, ২০২৪ ০৯:৫৬ পূর্বাহ্ন