শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে স্বেচ্ছাসেবকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ২১ অগাস্ট, ২০২৪ ০৯:৪০ পূর্বাহ্ন

    শিবগঞ্জে স্বেচ্ছাসেবকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ পৌর-উপজেলা স্বেচ্ছাসেবকদল আয়োজিত শিবগঞ্জ ডাকবাংলো চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা। 

    উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবদুল্লাহ আল ফারুক কুইকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সেন্টু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক অধ্যাপক আবুল বাসার, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জানিবুল হক জোসি, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কেতাব উদ্দিন, সদস্য সচিব আবদুর রহমান খোকা, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোখলেসুর রহমান ও সাবেক যুগ্ম আহবায়ক বারিউল ইসলাম তুষার বিশ্বাসসহ অন্যরা। এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে ছাত্র-জনতার আন্দোলনে নিহতের আত্মার মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২১ অগাস্ট, ২০২৪ ০৯:৪০ পূর্বাহ্ন