বোরহানউদ্দিনে শিশু শিক্ষার্থীকে পিটিয়ে আহত, অভিযুক্ত শিক্ষক আটক

শহীদুল ইসলাম, বোরহানউদ্দিন প্রতিনিধি

৭ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:৩৬ পূর্বাহ্ন

বোরহানউদ্দিনে শিশু শিক্ষার্থীকে পিটিয়ে আহত, অভিযুক্ত শিক্ষক আটক
বোরহানউদ্দিনে শিশু শিক্ষার্থীকে পিটিয়ে আহত, অভিযুক্ত শিক্ষক আটক

ভোলার বোরহানউদ্দিনে পড়া না পারায় হালিমা (৪) নামে শিশুকে পিটিয়ে আহত করেছেন শিক্ষক। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত শিক্ষক রেদোয়ানকে (৪০)  গ্রেফতার করেছে।

জানা যায়, শিশুটি উপজেলার টবগী ইউনিয়নের বেপারী বাড়ী নুরানী মাদ্রাসায় পড়ে। গত শনিবার সে মাদ্রাসায় যায়।  অভিযুক্ত শিক্ষক তাকে পড়া জিজ্ঞাসা করলে হালিমা বলতে পারেনি। এজন্য শিশুটিকে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এতে শিশু কন্যার পিঠে লালচে নীলা-ফুলা জখম হয়। এ ঘটনায় শিশুটির মা বিবি মরিয়ম বাদী হয়ে শিক্ষকের বিরুদ্ধে-শিশু আইন ২০১৩ এর ৭০ থানায় মামলা দায়ের করে। মামলা নং-৮, তারিখ-০৬/০২/২০২২ইং,

এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার ওসি মোঃ শাহীন ফকির বলেন, অভিভাবকের অভিযোগের ভিত্তিতে রবিবার অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে রেদোয়ানকে গ্রেফতার করে, আসামীকে যথা সময় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

৭ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:৩৬ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

৭ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:৩৬ পূর্বাহ্ন

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

৭ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:৩৬ পূর্বাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

৭ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:৩৬ পূর্বাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

৭ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:৩৬ পূর্বাহ্ন

 যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

৭ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:৩৬ পূর্বাহ্ন