শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাজবাড়ীতে ৩ ডাকাত গ্রেপ্তার

    রাজবাড়ী প্রতিনিধি

    ২০ অগাস্ট, ২০২৪ ০৮:৫৩ পূর্বাহ্ন

    রাজবাড়ীতে ৩ ডাকাত গ্রেপ্তার

    রাজবাড়ী জেলার সদর হাসপাতালের একটি কোয়াটেরে ডাকাতির ঘটনা ঘটে। এসময় কোয়াটারে থাকা লোকদের চিৎকারে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও সেনা সদস্যরা ৩জন ডাকাতকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ৬জনকে চিহ্নিত করে এবং অজ্ঞাত পরিচয়ের আরো ৫/৬জনকে আসামি করে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

    গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী জেলা শহরের লক্ষীকোল গ্রামের আহম্মেদ আলীর ছেলে মোঃ মারুফ আহম্মেদ রাব্বি (২৬), বিনোদপুর কলেজপাড়ার মোঃ রাজু আহম্মেদের ছেলে মোঃ রাকিব (২৩) ও বিনোদপুর ২নং রেলগেট এলাকার কৃষ্ণ কর্মকারের ছেলে প্রীতম কর্মকার (২৭)।

    মামলার বাদী ও মোঃ আব্দুল্লাহ’র ছেলে মোঃ আসাদুল্লাহ জানিয়েছেন, বাবা ও মায়ের চাকরীর সুবাদে তারা রাজবাড়ী সদর হাসপাতালের একটি কোয়াটারে বসবাস করে আসছেন। গত শনিবার রাত আড়াইটার দিকে মাথা ও মুখ আটকানো, হাফপ্যান্ট পরিহিত একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে তাদের ঘরে প্রবেশ করে। তিনি চিৎকার করিলে ডাকাতরা গলায় ধারালো অস্ত্র ধরে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ সাড়ে ৭ লাখ টাকা মূল্যের মালামাল লুটে নেয়। এক পর্যায়ে স্থানীয়রা এগিয়ে এসে হাতেনাতে ওই ৩জনকে আটক করে। খবর পেয়ে রাজবাড়ীতে অবস্থানরত সেনা সদস্যরা এবং থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করে।

    এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই মোঃ মিরাজ হোসেন জানান, এ ঘটনায় রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২০ অগাস্ট, ২০২৪ ০৮:৫৩ পূর্বাহ্ন