শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে ছেলে-ভাতিজাদের মারামারি দেখে বাবার মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ২০ অগাস্ট, ২০২৪ ০৮:৩৫ পূর্বাহ্ন

    শিবগঞ্জে ছেলে-ভাতিজাদের মারামারি দেখে বাবার মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমি বিরোধের জেরে ছেলে ও ভাতিজাদের মধ্যে মারামারি দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে সোহবুল ইসলাম (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনা শিবগঞ্জ পৌরসভার বাগানটুলি মহল্লার মৃত মহিউদ্দিন মন্ডলের ছেলে। সোমবার সকালে শিবগঞ্জ পৌর এলাকার বাগানটুলি মহল্লায় এ ঘটনা ঘটে। 

    স্থানীয়রা জানায়, সোহবুল ইসলাম ও তার ভাইদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে সকালে সোহবুলের ছেলে সোহান, সরল, সাদাব ও তার ভাতিজা শান্ত সজিবের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় সোহবুল ইসলাম, তার ভাই সফিকুল, রফিকুল ও তোফিকুল ইসলাম ঘটনাস্থলেই ছিলেন। এক পর্যায়ে ছেলে ও ভাতিজাদের মধ্যে মারামারি দেখে সোহবুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। 

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. মশিউর রহমান জানান, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত হলে মৃত্যুর কারণ জানা যাবে। শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে মারামারিতে নয়, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নিহতের স্ত্রী ও ছেলে।
                                                   

    শিবগঞ্জের বিদ্যুত পৃষ্ট হয়ে রাজ মিস্ত্রীর মৃত্যু:
    শিবগঞ্জের বিদ্যুত পৃষ্ট হয়ে  এক রাজ মিস্ত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের তেলকুপি বাজার জামে মসজিদে। মৃত্যু হওয়া রাজমিস্ত্রী হলো তেলকুপি গ্রামের  নুর ইসলামের ছেলে আব্দুর রহমান(২৮)। স্থানীয়রা জানান আব্দুর রহমান সোমবার সকালে তেলকুপি জামে মসজিদে বিদ্যুতের দ্বারা  রড কাটার  রড আর্থিন হয়ে গেলে ঘটনাস্থলেই আব্দুর রহমানের মুত্যু হয়। স্থানীয় মানিক মেম্বার,জিন্নুর রহমান, সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক নিশ্চিত করেন




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২০ অগাস্ট, ২০২৪ ০৮:৩৫ পূর্বাহ্ন