অনশনরত গ্রাম পুলিশের দাবির প্রতি ইসলামী আন্দোলনের একাত্মতা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

২০ অগাস্ট, ২০২৪ ০৮:৩১ পূর্বাহ্ন

অনশনরত গ্রাম পুলিশের দাবির প্রতি ইসলামী আন্দোলনের একাত্মতা ঘোষণা

ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় অনশনরত গ্রাম পুলিশের সকল নৈতিক দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে গ্রাম পুলিশের দাবি-দাওয়াত মেনে নিতে বর্তমান উপদেষ্টা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই। তিনি বলেন, বিগত ১৬ বছরে  ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকার দেশকে শোষণ করে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। লুটপাট করে দেশের সব টাকা বিদেশে পাচার করে দেশকে ভয়াবহ অর্থনৈতিক দেউলিয়ার মধ্যে ফেলে দিয়েছে। ফ্যাসীবাদী সরকারের প্রতিটা এমপি, মন্ত্রী, প্রশাসিনক কর্মকর্তা-কর্মচারী সকলে মিলে দেশকে ধ্বংস করে ফেলেছে। এমনকি শেখ হাসিনার অফিসের পিয়নও নাকি ৪০০ কোটি টাকার মালিক হয়েছে। তাহলে সহজেই অনুমেয় যে, দলের নেতাকর্মী, প্রশাসনের আমলা, কর্মচারীরা কী পরিমাণে লুটপাট করেছে। এখন এ সকল টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করার ব্যবস্থা করতে হবে। আর গ্রাম পুলিশরা দু’মুঠো ডাল- ভাত খেয়ে বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে।

রোববার রাতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গ্রাম পুলিশদের আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণা করে তিনি বলেছেন,  গ্রাম পুলিশদের চাকুরী জাতীয়করণ করতে হবে। তাদের বেতন-ভাতা বাড়াতে হবে।। তিনি গ্রাম পুলিশদের দাবি দাওয়া নিয়ে ওপর মহলে কথা বলারও আশ্বাস দেন এবং তাদের দাবি বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর ঘোষণা দেন। এ সময় গ্রাম পুলিমদের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তিনি তাদের জন্য দোয়া করে বিদায় নেন। তার সাথে ঢাকা মহানগর দক্ষিণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচি : ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকারের পতন পরবর্তী দেশের পরিস্থিতি এবং অন্তর্র্বতীকালীন সরকারের কার্যক্রম বিষয়ে ২০ আগস্ট মঙ্গলবার দুপুর ১২ টায় পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে দলের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই সহ শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।




সাতদিনের সেরা খবর

জাতীয় - এর আরো খবর

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

২০ অগাস্ট, ২০২৪ ০৮:৩১ পূর্বাহ্ন

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

২০ অগাস্ট, ২০২৪ ০৮:৩১ পূর্বাহ্ন