শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ফুলছড়িতে স্কুল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    গাইবান্ধা প্রতিনিধি

    ১৯ অগাস্ট, ২০২৪ ০৭:১০ পূর্বাহ্ন

    ফুলছড়িতে স্কুল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    গাইবান্ধার ফুলছড়িতে আশরাফুল ইসলাম (১৪) নামের এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ আগষ্ট) দুপুরে উপজেলার কালিরবাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় আশরাফুলের মরদেহ উদ্ধার করা হয়। আশরাফুল উপজেলার উড়িয়া ইউনিয়নের কাবিলপুর চরের রফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দশম শ্রেণীর শিক্ষার্থী। 


    থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পড়ালেখার জন্য কয়েকজন শিক্ষার্থীসহ আশরাফুল ইসলাম কালিরবাজার এলাকায় ওই ভাড়া বাসায় থাকতো। এদিন সকালে তার সহপাঠীরা বিদ্যালয় গেলেও শারীরিক অসুবিধার কথা বলে আশরাফুল বাসায় থেকে যায়। পরে দুপুরের দিকে স্থানীয়রা ওই ঘরে গামছা দিয়ে ঝুলানো আশরাফুলের মরদেহ দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেয়। স্বজনরা ঘটনাস্থলে এসে থানায় খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। 


    থানা অফিসার ইনচার্জ  রাজিফুজ্জামান বসুনিয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও যেহেতু ওই শিক্ষার্থী ভাড়া বাসায় ছিল। তাই মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৯ অগাস্ট, ২০২৪ ০৭:১০ পূর্বাহ্ন