শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা সম্ভব নয় : শিক্ষা উপদেষ্টা

    নিজস্ব প্রতিবেদক

    ১৯ অগাস্ট, ২০২৪ ০৬:৫০ পূর্বাহ্ন

    নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা সম্ভব নয় : শিক্ষা উপদেষ্টা

    নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা সম্ভব নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি রোববার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রথমদিন অফিসে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা জানান। 

    তিনি বলেন, ‘অনেক ক্ষেত্রেই নতুন এই শিক্ষাক্রম আমাদের দেশের জন্য উপযুক্ত নয়। আমাদের যে শিক্ষক আছে তা দিয়ে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা খুবই কঠিন। বিশেষ করে পরীক্ষা মূল্যায়ন পদ্ধতিতে।’
    তিনি বলেন, যতদূর পারি আগের শিক্ষাক্রমে ফিরে যাবো। তবে এমনভাবে এটা করা হবে, যাতে যেসব শিক্ষার্থী নতুন শিক্ষাক্রমে আছে তাদের কোনো অস্বস্তি না হয়। এ জন্য পরিমার্জন করা হবে। তবে শিক্ষার্থীরা অস্বস্তিতে পড়তে পারে; এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।

    শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, একটা নতুন শিক্ষাক্রম চালু হয়েছিল ২০২১ সালে। এতদিন ধরে মাঠপর্যায়ে সব জায়গায় এগুলো নিয়ে গবেষণার তথ্য তৈরি হয়েছে। পাঠ্যক্রম উন্নত করতেই হবে। 
    তিনি বলেন, ‘আগেরটাতে ফিরে যাবো ধাপে ধাপে। এমনভাবে যাবো যেনো ডিসকন্টিনিউটি না হয়। শিক্ষার্থীদের পড়ালেখায় কোনো অস্বস্তি সৃষ্টি না হয়। তবে কিভাবে যাবো সেটি একটি ফর্মুলার বিষয়। বিষয়টি জটিল।’

    শিক্ষায় বেহাল অবস্থা চলছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘আমাদের ৪০টির বেশি বিশ্ববিদ্যালয় অভিভাবকশূন্য। সেগুলো যত দ্রুত সম্ভব চালু করতে হবে। এটা আমাদের জন্য একটা সুযোগও। আমরা চাইবো সত্যিকারের শিক্ষানুরাগী, যোগ্য ব্যক্তি যেনো আসে। এখানে এতদিন ধরে বড় ধরনের অবমূল্যায়ন হয়েছে।’




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ১৯ অগাস্ট, ২০২৪ ০৬:৫০ পূর্বাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ১৯ অগাস্ট, ২০২৪ ০৬:৫০ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ১৯ অগাস্ট, ২০২৪ ০৬:৫০ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ১৯ অগাস্ট, ২০২৪ ০৬:৫০ পূর্বাহ্ন