ডিআইজি পদে পদোন্নতি পেলেন ৭৩ পুলিশ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

১৯ অগাস্ট, ২০২৪ ০৬:৪৮ পূর্বাহ্ন

ডিআইজি পদে পদোন্নতি পেলেন ৭৩ পুলিশ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি (অতিরিক্ত উপমহাপরিদর্শক) থেকে উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে ৭৩ জন পুলিশ কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। এর মধ্যে ৬৩ জনকে সুপারনিউমারারি হিসেবে পদোন্নতি দেয়া হয়।

রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর যোগদান করবেন এবং পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত স্ব স্ব পদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন।




সাতদিনের সেরা খবর

জাতীয় - এর আরো খবর

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

১৯ অগাস্ট, ২০২৪ ০৬:৪৮ পূর্বাহ্ন

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

১৯ অগাস্ট, ২০২৪ ০৬:৪৮ পূর্বাহ্ন