শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সোনামসজিদে ১০ বছর আগে নিখোঁজ মফিজকে ফিরে পেতে মানববন্ধন 

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ১৮ অগাস্ট, ২০২৪ ১০:৪৫ পূর্বাহ্ন

    সোনামসজিদে ১০ বছর আগে নিখোঁজ মফিজকে ফিরে পেতে মানববন্ধন 

    প্রায় ১০ বছর আগে নিখোঁজ হওয়া চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের পানামা পোর্টের নিরাপত্তা কর্মী  মফিজ উদ্দীন (৪০) ফিরে পেতে মানববন্ধন করেছে তার পরিবার ও স্থানীয়রা। ১৭ আগস্ট শনিবার সকালে সোনামসজিদ জিরো পয়েন্টে পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধন করা হয়। ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন,মফিজ উদ্দীনের মা হাবিবা বেগম, স্ত্রী লাইলী বেগম, ভাই হাফিজুর রহমান, আব্দুর রহমান,শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সাবেকসভাপতি নুরুল হক,আদিনা কলেজশাখার ছাত্রদলের ,সাবেক যুগ্ম সাধারন সম্পাদক হামিদুর রহমান, শাহবাজপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক রেজাউল করিম সোহরুল, সেচ্ছাসেবক দলের আহবায়ক বেনি আমিন নবিন ও  স্থানীয় অনেকেই। 

    মানববন্ধবে মফিজের পরিবার ও স্থানীয়রা সবাই মফিজ উদ্দিনকে ফিরিয়ে পেতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে  বর্তমান সরকারের কাছে জোর দাবী জানান উল্লেখ্য যে  প্রায় ১০ বছর আগে র‌্যাব পরিচয়ে   নিজ বাসা থেকে মফিজ উদ্দিন সহ পাঁচজনকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ সময় র‌্যাবের দুটি পিকআপ মাইক্রোবাসটিকে  পাহাড়া দিয়ে যায়। পরদিন মফিজ ছাড়া বাকি চারজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে  তাঁদের  পাঁচ হাজার টাকা করে জরিমানা নিয়ে ছেড়ে দেওয়া হয়। কিন্তু গত ১০ বছরেও মফিজের কোন খোঁজ পাওয়া যায়নি বলে তার পরিবারের দাবী।
     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৮ অগাস্ট, ২০২৪ ১০:৪৫ পূর্বাহ্ন