কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের টিকাদান শুরু

নিজস্ব প্রতিবেদক

৬ ফেব্রুয়ারী, ২০২২ ০১:০১ অপরাহ্ন

কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের টিকাদান শুরু
কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের টিকাদান শুরু

দেশের কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান শুরু হয়েছে। রোববার  সকালে রাজধানীর মিরপুর জামিয়া সিদ্দীকিয়া নূরানী মহিলা মাদরাসায় শিক্ষার্থীদের টিকাদানের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়।

এসময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ও অধিদপ্তরের করোনার টিকাবিষয়ক কমিটির সদস্যসচিব ডা. শামসুল হক সহ স্বাস্থ্য অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা ও ঢাকা সিভিল সার্জন উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, কওমি শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে।

দুই মাস আগে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া শুরু করে সরকার। তখন একই বয়সী মাদ্রাসার শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়টি আলোচনায় আসে। সরকারি হিসাবে দেশে কওমি মাদ্রাসা আছে ১৯ হাজার ১৯৯ টি। এসব মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা ১৪ লাখের বেশি।

 




সাতদিনের সেরা খবর

শিক্ষা - এর আরো খবর

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

৬ ফেব্রুয়ারী, ২০২২ ০১:০১ অপরাহ্ন

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

৬ ফেব্রুয়ারী, ২০২২ ০১:০১ অপরাহ্ন