শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চাঁদপুরে দীপু মনি ও তার ভাই টিপুসহ ১৫শ’ জনের বিরুদ্ধে মামলা

    নিজস্ব প্রতিবেদক

    ১৬ অগাস্ট, ২০২৪ ০৬:০৪ অপরাহ্ন

    চাঁদপুরে দীপু মনি ও তার ভাই টিপুসহ ১৫শ’ জনের বিরুদ্ধে মামলা

    বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে গত ১৮ জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা,ভাংচুর,লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা.দীপু মনি ও তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুকে হুকুমের আসামিসহ ১৫শ’ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে ৫১০ জন নামীয় ও ১২০০ জন অজ্ঞাতনামা আসামী।

    বৃহস্পতিবার মামলাটি দায়ের করেন চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ও শহরের বাগাদী রোড হাওলাদার বাড়ির বাসিন্দা কালু হাওলাদারের ছেলে আ. রাজ্জাক হাওলাদার।

    মামলার বিবরণে উল্লেখ করা হয়, গত ১৮ জুলাই বৃহস্পতিবার রাত ৮টায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি ও তার বড় ভাই ডাঃ জে আর ওয়াদুদ টিপু এর প্রত্যক্ষ নির্দেশে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের জেএম সেনগুপ্ত রোডের মনিরা ভবন নামে বাড়িতে ১ হাজার থেকে ১২শ’ লোক দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা,ভাংচুর করে। পরে তারা ওই ভবনে আগুন দিয়ে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় বলে উল্লেখ করা হয়।

    রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর