শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক

    ১৬ অগাস্ট, ২০২৪ ০৬:০১ অপরাহ্ন

    হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেফতার

    চাকরি থেকে অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে।
    ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ (ডিএমপি) থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে নিউমার্কেট থানায় দায়ের করা হত্যা মামলার পরিপ্রেক্ষিতে গতকাল গভীর রাতে গ্রেফতার করা হয়।

    অব্যাহতি পাওয়ার আগ পর্যন্ত জিয়াউল আহসান ২০২২ সাল থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ওই কোম্পানির পরিচালক ছিলেন। এছাড়াও তিনি র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। জিয়াউল আহসান বর্তমানে গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে রয়েছেন বলে ডিএমপি সূত্রে জানা গেছে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর