শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সরকারে যুক্ত হচ্ছেন আরও চার-পাঁচজন উপদেষ্টা, শপথ শুক্রবার

    নিজস্ব প্রতিবেদক

    ১৬ অগাস্ট, ২০২৪ ১২:০০ পূর্বাহ্ন

    সরকারে যুক্ত হচ্ছেন আরও চার-পাঁচজন উপদেষ্টা, শপথ শুক্রবার

    শুক্রবার বিকেলে বঙ্গভবনে প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আরও চার-পাঁচজন উপদেষ্টা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য হিসেবে শপথ নেবেন।

    রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বৃহস্পতিবার বিকেলে বাসসকে বলেন, ‘শুক্রবার বিকাল ৪টায় বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে... তবে প্রস্তাবিত উপদেষ্টাদের নামসহ বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।’

    এর আগে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট থেকে শুরু হওয়া তিন দফায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ জন উপদেষ্টা শপথ নেন। 

    শেখ হাসিনা পদত্যাগ করে ৫ আগস্ট ভারতে পালিয়ে যান। ওই দিনই মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়। পরে গত ৬ আগস্ট রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর