শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে ছাত্র-জনতার মানববন্ধন কর্মসূচি

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৫ অগাস্ট, ২০২৪ ০৫:৪০ পূর্বাহ্ন

    শিবগঞ্জে ছাত্র-জনতার মানববন্ধন কর্মসূচি

    দীর্ঘ দশ বছর যাবত গুমের শিকার সোনামসজিদ এলাকার মফিজ উদ্দিনের সাথে সারাদেশের গুমের সংস্কৃতি বিলুপ্ত করে ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবি ও দেশের সকল সেক্টরকে লুটপাট-দুর্নীতি মুক্তকরণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছাত্র-জনতার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বিকাল ৪টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিবগঞ্জ পৌর মার্কেটের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। 

    এতে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল বশরী সোহান, শিক্ষার্থী ফাইজ রহমান তনয়, আসিক শাহ নেওয়াজ, সাইমুন ইসলাম সাদাত, রাজশাহী নিউ ডিগ্রি কলেজের শিক্ষার্থী ইফতেখার আল মামুন ও সোহানুর ইসলামসহ অন্যরা। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-স্থানীয় জনতা ও গুমের শিকার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

    বক্তারা- সারাদেশের গুমের সংস্কৃতি বিলুপ্ত করে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও দেশের সকল সেক্টরকে লুটপাট-দুর্নীতি মুক্তকরণের দাবি জানান। একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয় ও যারা হত্যাকা-ের সাথে জড়িত তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর