শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পুটখালী সীমান্তের শূণ্যরেখা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    বেনাপোল প্রতিনিধি

    ১৪ অগাস্ট, ২০২৪ ১১:১৯ পূর্বাহ্ন

    পুটখালী সীমান্তের শূণ্যরেখা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    বেনাপোলের পুটখালী সীমান্তের শূণ্যরেখা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে বর্ডার গার্ড (বাংলদেশ) বিজিবি। নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।

    মঙ্গলবার (১৩ আগষ্ট) দুপুরে দিকে সীমান্তের ইছামতি নদীর পাড়ে শূণ্যরেখা থেকে মরদেহটি উদ্ধার করে বিজিবি। 
    বিজিবি জানায়, সীমান্তের ইছমতি নদীর পাড়ে বাংলাদেশ-ভারত সীমান্তের শূণ্যরেখায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে আছে। এমন খবরে বিজিবি সেখান থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। তাদের ধারণা কে বা কারা ওই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে নদীর পাড়ে ফেলে রেখে যায়। নিহত ব্যক্তির শরীরে একাধিক কোপের চিহ্ন রয়েছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

    বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, খুলনা-২১ বিজিবি তাদের কাছে মরদেহটি হস্তান্তর করেছে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে পুলিশের ধারনা কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করে মরদেহ নদীর পাড়ে ফেলে রেখে যায়। 

    খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে: কর্নেল খুরশিদ আনোয়ার জানান, নিহত ব্যক্তির মরদেহ বেনাপোল পোর্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৪ অগাস্ট, ২০২৪ ১১:১৯ পূর্বাহ্ন