শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে হিন্দুদের উপর উল্লেখযোগ্য আঘাত আসেনি: হিন্দু নেতৃবৃন্দ

    পিরোজপুর প্রতিনিধি

    ১৪ অগাস্ট, ২০২৪ ১০:০৯ পূর্বাহ্ন

    পিরোজপুরে হিন্দুদের উপর উল্লেখযোগ্য আঘাত আসেনি: হিন্দু নেতৃবৃন্দ

    পিরোজপুরে হিন্দু সম্প্রদায়ের উপর উল্লেখযোগ্য কোন আঘাত আসেনি। বিএনপি, জামায়াত, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের  নেতা-কর্মীরা এলাকাবাসীকে সাথে নিয়ে তাদের মন্দির ও বাড়ীঘর পাহাড়া দিয়েছে।

    মঙ্গলবার পিারোজপুর জেলা আইনশৃঙ্খলা বিষয়ক এক বিশেষ সভায় এ কথা বলেছেন জেলার হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদসহ হিন্দু সম্প্রদায়ের একাধিক নেতৃবৃন্দ। জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তারা বলেছেন ৫ আগস্টের পট পরিবর্তনের পর পুলিশ সদস্যরা কর্ম বিরতি পালন করলেও রাজনৈতিক নেতা-কর্মী ও জনগন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সচেষ্ট ছিলেন। পিরোজপুরে দায়িত্বরত সেনাবাহিনীর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্ণেল আরিফুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান ও পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম সভায় উপস্থিত রাজনৈতিক নেতা, সুশীল সমাজসহ সকলকে পিরোজপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল রাখতে প্রশাসনকে সহায়তার অনুরোধ রাখেন। 

    সভায় বক্তব্য দেন এনএসআই এর জয়েন্ট ডাইরেক্টর আব্দুল কাদের, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক পান্না লাল,  প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সাধারন সম্পাদক এস এম তানভীর আহমেদ,  জেলা জামায়াতের সেক্রেটারী মো: জহিরুল ইসলাম, পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম বাতেন, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ জেলা সভাপতি বাবুল হালদার, সাধারন সম্পাদক অ্যাডভোকেট দিলিপ কুমার মাঝি, পূজা উদযাপন পরিষদ সাধারন সম্পাদক দোলা গুহ প্রমুখ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৪ অগাস্ট, ২০২৪ ১০:০৯ পূর্বাহ্ন