শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • উপদেষ্টা পরিষদের বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত

    নিজস্ব প্রতিবেদক

    ১৪ অগাস্ট, ২০২৪ ১২:২৯ পূর্বাহ্ন

    উপদেষ্টা পরিষদের বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত

    ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহিদদের উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ শোক প্রস্তাব গ্রহণ করেছে। মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে এই শোক প্রস্তাব গ্রহণ করা হয়। 

    এক তথ্য বিবরণীতে জানানো হয়, বৈঠকে নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়। সিদ্ধান্তগুলো হলো -বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সর্বোচ্চ বয়সসীমা সংক্রান্ত The Bangladesh Bank Order, 1972 (President's Order No. 127 of 1972) এর Article 10 Gi clause (5) এর সংক্রান্ত Provisoটি বিলুপ্ত করার প্রস্তাব অনুমোষন হয়েছে। বাংলাদেশ ব্যাংকো গভর্নর হিসেবে আর্থিক খাতে অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকে নিয়োগ প্রদান করা হয়ে থাকে। এ পদে বয়সসীমা ৬৭ বছর নির্ধারিত থাকায় আর্থিক খাতে দক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকে গভর্নর হিসেবে নিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে। পার্শ্ববর্তী দেশ ভারত ও শ্রীলংকাসহ এশিয়ার অনেক দেশে কেন্দ্ৰীয় ব্যাংকের গভর্নর পদে সর্বোচ্চ বয়সসীমার উল্লেখ নেই। এ পরিপ্রেক্ষিতে উল্লিখিত Proviso-টি বিলিপ্ত করা হয়েছে।

    উপদেষ্টা পরিষদের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপে ব্যাপক ঐকমত্যের ভিত্তিতে ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল এবং ছাত্র-জনতার সাম্প্রতিক গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং শহিদ পরিবারকে সহায়তা প্রদানের উদ্দেশ্যে স্বাস্থ্য সেবা বিভাগের উদ্যোগে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি এ উদ্দেশ্যে একটি নীতিমালা প্রণয়ন করবে। 
    একইসাথে সাম্প্রতিক গণঅভ্যুত্থানে শহিদ এবং আহত ব্যক্তিদের পরিচিতিসহ পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করবে। বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের প্রতিনিধি, অর্থ বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়/বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠিত হবে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর