শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ১৩ অগাস্ট, ২০২৪ ১১:০৭ পূর্বাহ্ন

    শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত

    শিবগঞ্জ সীমান্তে বি এস এফের গুলিতে বাংলাদেশী একযুবক নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বিষয়টি ইউপি চেয়ারম্যান  নিশ্চিত  করেছেন। নিহত যুবক হলো জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিণ পাঁকা নিশি পাড়া গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে আব্দুল্লা(৩০) ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে দিকে(রবিবার দিবাগত রাতে( বাংলাদেশের ওহেদপুর ও জোহরপুর বিওপির মাঝামাঝিতে ১৬/৪এস পিলার নং থেকে  প্রায় এক কিলোমিটার  ভারতের অভ্যান্তরে। 

    ভারতের নুরপুর ক্যাম্পের বি এস এফ  সদস্যরাএ ঘটনা ঘটায় বলে স্থানীয় কয়েকটি সূত্রে জানায়। তারা আরো জানায় আব্দুল্লা  চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ছিল। সোমবার গভীর রাতে অবৈধ ভাবে  ভারত থেকে বাংলাদেশে  প্রবেশের সময় ভারতের নূরপুর ক্যাম্পের বি এস এফ সদস্যরা টের পেয়ে গুলি করলে ঘটনাস্থলেই  মারা যায়। 

    স্থানীয় পাঁকা ইউপি চেয়ারম্যান  আব্দুল  মালেক ঘটনার সত্যতা নিশ্চিত  করে জানান, নিহত আব্দুল্লা নারায়নপুরের বাসিন্দা ছিল।নদী ভাঙ্গনের কারনে বাড়িঘর নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ায় কিছুদিন আগে দক্ষিণ পাঁকা নিশি পাড়ায় বাড়ি করেছে।তিনি আরো জানান আব্দুল্লা পেশায় শ্রমিক ছিল।এ ব্যাপারে বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক  মোঃ মনিরুজ্জামান বলেন,নিহতের স্ত্রীর নিকট হতে সংবাদ পেয়ে বিজিবির পক্ষ থেকে ঘটনাটি বিএস  এফকে জানানো হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৩ অগাস্ট, ২০২৪ ১১:০৭ পূর্বাহ্ন