শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন-লুষ্ঠিত মালামাল হস্তান্তর

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ১২ অগাস্ট, ২০২৪ ০৮:১০ পূর্বাহ্ন

    শিবগঞ্জে সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন-লুষ্ঠিত মালামাল হস্তান্তর

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নয়ালাভাঙা-ছত্রাজিতপুর ইউনিয়ন ও শিবগঞ্জ পৌরসভার আংশিক এলাকা নিয়ে ৫১ সদস্য বিশিষ্ট সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। রোববার দুপুরে নয়ালাভাঙা ইউনিয়নের গ্রামীণ ব্যাংক চত্বরে সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. আশরাফুল হকের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়। কমিটিতে সুশীল সমাজ, শিক্ষক প্রতিনিধি, জনপ্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ স্থান পেয়েছেন। 

    এছাড়া শেখ হাসিনার পদত্যাদের পর শিবগঞ্জ পৌরসভার মর্দানা ও নয়ালাভাঙা থেকে লুট হওয়া দুটি ছাগল, ছয় বস্তা পেঁয়াজ-রসুন উদ্ধার করে মালিকদের হাতে হস্তান্তর করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. আশরাফুল হক। একই সময় অসহায় দুজনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় সন্ত্রাসের জনপদ মর্দানা ও নয়ালাভাঙা এলাকায় কেউ যদি বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করে তাহলে সন্ত্রাস প্রতিরোধ কমিটির মাধ্যমে তাদেরকে আইনশৃংখলা বাহিনীর হাতে তুলে দেয়া হবে। দলমত নির্বিশেষে এলাকায় সন্ত্রাস, মাদক, ছিনতাই, চাঁদাবাজি প্রতিরোধে ঐক্য গড়ে তোলার আহবানও জানান তিনি। 

    এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনারুল ইসলাম, ছত্রাজিতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তারিফুল ইসলাম তারিফ মাস্টার, নয়ালাভাঙা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক গোলাম নবী, শিবগঞ্জ পৌরসভার কাউন্সিলর গোলাম আজম ও সাবেক কাউন্সিলর সফিকুল ইসলাম পাসবানসহ স্থানীয় বিএনপি এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট তোহরুল ইসলাম। 
     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১২ অগাস্ট, ২০২৪ ০৮:১০ পূর্বাহ্ন