শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পাইকগাছায় বিএনপির শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

    পাইকগাছা, খুলনা প্রতিনিধি

    ১২ অগাস্ট, ২০২৪ ০৮:০৭ পূর্বাহ্ন

    পাইকগাছায় বিএনপির শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

    পাইকগাছা উপজেলা বিএনপির উদ্যোগে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও আইনশৃঙ্খলা বাহিনী কে সহযোগিতার অংশ হিসেবে দলটির পক্ষ থেকে  রোববার সকালে এ কর্মসূচি পালন করা হয়। সকাল সাড়ে ১১ টার দিকে শান্তি মিছিল টি আদালত এলাকা শুরু করে জিরোপয়েন্ট  হয়ে  উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাজার চৌরাস্তা মোড়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।  পৌর বিএনপির আহবায়ক সেলিম রেজা লাকির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ। 

    উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় সমাবেশে  বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, জেলা বিএনপি নেতা  অ্যাডভোকেট জি এম আব্দুস সাত্তার, সাবেক ইউপি চেয়ারম্যান মোড়ল শাহাদাৎ হোসেন ডাবলু, পৌর বিএনপির সদস্য সচিব মোস্তফা মোড়ল, বিএনপি নেতা আব্দুল মজিদ গোলদার, শেখ ইমামুল ইসলাম, শেখ আনারুল ইসলাম, নাজির আহম্মেদ, মেছের আলী সানা,আসাদুজ্জামান ময়না, হাবিবুর রহমান, প্রভাষক ইকবাল হোসেন, মাষ্টার  বাবর আলী গোলদার, তোফাজ্জেল সরদার, আবু মুছা সরদার, আইনজীবী সাইফুদ্দিন সুমন , আবুল কাশেম সরদার, জেলা যুবদল নেতা আবু হুরায়রা বাদশা, শামসুজ্জামান, শহিদুর রহমান শহীদ, জেলা ছাত্রদল নেতা ফিরোজ আহমেদ,  উপজেলা ছাত্রদলের আহবায়ক সরোজিৎ ঘোষ দেবেন,পৌর আহবায়ক  আরিফুল ইসলাম, ছাত্রদল নেতা ওবায়দুল্লাহ সরদার ও আসাদুজ্জামান মামুন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১২ অগাস্ট, ২০২৪ ০৮:০৭ পূর্বাহ্ন