শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সারাদেশে ৫৯৯টি থানার কার্যক্রম পুনরায় চালু : পুলিশ হেডকোয়ার্টার্স

    নিজস্ব প্রতিবেদক

    ১২ অগাস্ট, ২০২৪ ০৭:১৬ পূর্বাহ্ন

    সারাদেশে ৫৯৯টি থানার কার্যক্রম পুনরায় চালু : পুলিশ হেডকোয়ার্টার্স

    সারাদেশের ৫৯৯টি থানার কার্যক্রম আজ পুনরায় শুরু হয়েছে। রোববার পুলিশ সদর দফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বিকেল ৩টা পর্যন্ত সারাদেশের মোট ৬৩৯টি থানার মধ্যে ৫৯৯টি থানার কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে মেট্রোপলিটনের ১১০টি থানার মধ্যে ৯৭টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫০২টি থানার কার্যক্রম শুরু হয়েছে। আগামী দু’এক দিনের মধ্যে বাকী ৪০ টি থানা পর্যায়ক্রমে চালু হবে।
    গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ক্ষতিগ্রস্থ থানাগুলোর কার্যক্রম বন্ধ ছিল।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর