শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • হাইকোর্টে বিচার কার্যক্রম আজ থেকে চলবে : ৮ বেঞ্চ গঠন

    নিজস্ব প্রতিবেদক

    ১২ অগাস্ট, ২০২৪ ০৭:১৫ পূর্বাহ্ন

    হাইকোর্টে বিচার কার্যক্রম আজ থেকে চলবে : ৮ বেঞ্চ গঠন

    আজ সোমবার থেকে সীমিত আকারে বিচারকাজ পরিচালনার জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্টে ৮টি বেঞ্চ গঠন করা হয়েছে।

    সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রধান বিচারপতি নির্দেশিত বেঞ্চ গঠন বিধিটি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, কাল ১২ আগস্ট সোমবার সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকার্য সীমিত আকারে পরিচালনার জন্য বেঞ্চসমূহ গঠন করা হলো। ৮ টি বেঞ্চের মধ্যে  ৫টি দ্বৈত বেঞ্চ এবং ৩টি একক বেঞ্চ।
     
    দ্বৈত বেঞ্চের মধ্যে রয়েছে-বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমান এর সমন্বয়ে বেঞ্চে রিট এখতিয়ার, বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. বশির উল্লাহ এর সমন্বয়ে বেঞ্চে দেওয়ানি সংক্রান্ত, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী কোম্পানি সংক্রান্ত, বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান এর সমন্বয়ে বেঞ্চে রিট , বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা দেওয়ানি ও ফৌজদারি, বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি এ কে এম রবিউল হাসান এর সমন্বয়ে বেঞ্চে ফৌজদারি , বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজা এর সমন্বয়ে বেঞ্চে  ফৌজদারি এবং বিচারপতি বিশ্বিজিৎ দেবনাথ এর বেঞ্চে দেওয়ানি সংক্রান্ত মামলা শুনানি ও নিষ্পত্তি হবে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর