শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুর বিএনপির জন মতামত বিষয়ক সভা অনুষ্ঠিত

    পিরোজপুর প্রতিনিধি

    ১১ অগাস্ট, ২০২৪ ০৯:০৪ পূর্বাহ্ন

    পিরোজপুর বিএনপির জন মতামত বিষয়ক সভা অনুষ্ঠিত

    পিরোজপুরে বিএনপির সাধারণ জনগণের উপস্থিতিতে জনমতামত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার দেউলবাড়ী দোবড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এ জন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। 

    দেউলবাড়ী দোবড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মো: ছরোয়ান হোসেনের সভাপতিত্বে এবং দেউলবাড়ী দোবড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো: আসাদুজ্জামাননের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য এ্যাড. আবুল কালাম আকন, সদর উপজেলা বিএনপির আহবায়ক মো: ছরোয়ার হোসেন হাওলাদার, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার কামরুজ্জামান চাঁন, নাজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. মো: মিজানুর রহমান, সদস্য সচিব মো: আবুল হাসান খাঁন সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। 

    সভায় পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, দেশের সাধারণ শিক্ষার্থী ও জনগণের রক্তের বিনিময়নে এ স্বৈরাচারী শাসন থেকে নতুন স্বাধীনতা পেয়েছে  দেশের জনগণ। তাই এই স্বাধীনতার পূর্ণ মর্যাদা রাখতে হবে। কোন ভাবেই কোন মানুষের উপর বা তাদের সম্পদের উপরে হামলা করা বা হামলা হলে তা প্রতিরোধ করতে হবে। এছাড়া দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের কোন মানুষের উপরে কোন প্রকার হামলা বা নির্যাতন করা যাবে না। তাহেল যে শহীদদের রক্ষের বিনিময়ে এই নতুন ভানে স্বাধীনতা পাওয়া গেছে তার মর্যাদা থাকবে না। তাই দেশকে আবার নতুন করে গড়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মেনে সকল মানুষকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১১ অগাস্ট, ২০২৪ ০৯:০৪ পূর্বাহ্ন