শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ওষুধের গাড়িতে  রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি সরানোর চেষ্টা, শিক্ষার্থীদের হাতে ধরা

    নিজস্ব প্রতিবেদক

    ১০ অগাস্ট, ২০২৪ ০৭:১৬ পূর্বাহ্ন

    ওষুধের গাড়িতে  রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি সরানোর চেষ্টা, শিক্ষার্থীদের হাতে ধরা

    রাজধানীর সায়েন্স ল্যাবে শিক্ষার্থীরা একটি ওষুধের গাড়ি থেকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছেন। শুক্রবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবে সড়কের শৃঙ্খলার দায়িত্ব পালন করছিলেন। ওষুধের গাড়িটি পার হওয়ার সময় সন্দেহ হলে শিক্ষার্থীরা চালককে জিজ্ঞাসাবাদ করেন। চালক গাড়ির ভেতরে ওষুধ আছে দাবি করলেও দরজা খুলতেই দেখা যায়, সাবেক অ্যার্টনি জেনারেল এএম আমিন উদ্দিনের গাড়িচালক ওষুধের গাড়িতে করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি নিয়ে পালাচ্ছিলেন।

    শিক্ষার্থীরা জানান, তারা সেখানে ট্রাফিকিংয়ের কাজ করছিলেন। সন্দেহ হলে তারা চালককে জিজ্ঞাসাবাদ করেন। তখন গাড়ির চালক জানান, ভেতরে শুধু ওষুধ আর কাপড় আছে। এ সময় আরও সন্দেহ হলে শিক্ষার্থীরা তাকে গাড়ির দরজা খুলতে বলেন। কিন্তু চালক দরজা না খুলে তাড়াহুড়ো শুরু করেন। এরপর জোর করা হলে এবং অন্য সব শিক্ষার্থী একত্রিত হয়ে গাড়ি ঘেরাও করলে তিনি বাধ্য হয়ে দরজা খোলেন। এরপর বেরিয়ে আসে ভেতরের চিত্র। সেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি পাওয়া যায়।

    অপর এক শিক্ষার্থী বলেন, গাড়িচালকের লাইসেন্সও ছিল না। এতে বেশি সন্দেহ হয় আমাদের। তারপর আমরা লাইভে থেকে গাড়ির ভেতরে কী ছিল তা খুলে দেখাই। সেখানে বেরিয়ে আসে নানা ধরনের সরকারি নথি। তার মধ্যে একটি কাগজে শেখ হাসিনার সহকারী ও একান্ত সচিবের স্বাক্ষর আছে। অনেকগুলো মামলার কাগজ আছে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর