শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বেনাপোল বিজিবির হাতে আটক হয়েছে ছাত্রলীগ সভাপতি

    বেনাপোল প্রতিনিধি

    ৯ অগাস্ট, ২০২৪ ০৯:০১ অপরাহ্ন

    বেনাপোল বিজিবির হাতে আটক হয়েছে ছাত্রলীগ সভাপতি

    বেনাপোল বিজিবির হাতে আটক হয়েছে ছাত্রলীগ সভাপতি। বুধবার বিকেলে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় ঢাকার নবাবগঞ্জ উপজেলা কমিটির ছাত্রলীগ সভাপতি সজিব হালদারকে আটক কওে বিজিবি। 

    বিজিবি জানায়, তাঁর নামে কোনো মামলা আছে কিনা সে বিষয়ে খোঁজ নেওয়া হচেছ। আটক ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে কোন মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচেছ। তার বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের নতুন বান্দুরা গ্রামে। তিনি নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বলে জানিয়েছে বিজিবি।

    বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান বলেন, আটক ছাত্রলীগ নেতা সজিবকে আটক করা হয়েছে। সে কোনো নাশকতার সঙ্গে জড়িত কিনা থানা-পুলিশের কার্যক্রম বন্ধ থাকায় দ্রুত যাচাই করা সম্ভব হয়নি। থানার কার্যক্রম শুরু হলে যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

    সীমান্তে এদিকে সতর্কতা জারি করায় কমেছে পাসপোর্টধারী যাতায়াত। ইতিপূর্বে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে প্রতিদিন ৮ হাজার পাসপোর্ট যাত্রী যাতায়াত করতো ভারতে। বর্তমানে যাত্রীর সংখ্যা গিয়ে দাড়িয়েছে ২০০ থেকে ২৫০। 
     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর