শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • জয়পুরহাটের ৫টি থানায় পুলিশের স্বাভাবিক কার্যক্রম শুরু

    নিজস্ব প্রতিবেদক

    ৯ অগাস্ট, ২০২৪ ০৮:২৬ অপরাহ্ন

    জয়পুরহাটের ৫টি থানায় পুলিশের স্বাভাবিক কার্যক্রম শুরু

    সেনাবাহিনীর সহযোগিতায় জয়পুরহাট থানাসহ জেলার পাঁচ থানায় আজ শুক্রবার থেকে পুলিশের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনায় জেলার পুলিশ বাহিনীর সদস্যরা নিজ-নিজ থানায় তাদের কাজে যোগদান করতে শুরু করেছেন।

    শনিবার বেলা সাড়ে ১১ টায় জয়পুরহাট থানা পরিদর্শন করেন সেনাবাহিনীর সদস্যরা। এ সময় জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, জেলার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ৩৯ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের সফিক, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী জানান, জয়পুরহাটের ক্ষয়ক্ষতি নিরূপণ করার কাজ চলছে। অতি শিগগিরই তা জানা যাবে। পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জানান, অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনায় জয়পুরহাটের পুলিশ বাহিনীর সদস্যরা নিজ নিজ থানায় তাদের কাজে যোগদান করতে শুরু করেছে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর