শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নতুন এটর্নি জেনারেল হলেন মো. আসাদুজ্জামান

    নিজস্ব প্রতিবেদক

    ৯ অগাস্ট, ২০২৪ ০১:১৮ পূর্বাহ্ন

    নতুন এটর্নি জেনারেল হলেন মো. আসাদুজ্জামান

    সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট মো. আাসাদুজ্জামানকে বাংলাদেশের এটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
    বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে আইন সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, সংবিধানের ৬৪(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের এটর্নি-জেনারেল পদে নিয়োগ প্রদান করলেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
    গতকাল ব্যক্তিগত অসুবিধার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

    নতুন এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে  আইন বিষয়ে সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর