শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চট্টগ্রামে দুই দিনে জামিনে মুক্ত হলেন শিক্ষার্থীসহ ৭৫৮ কারাবন্দি

    নিজস্ব প্রতিবেদক

    ৮ অগাস্ট, ২০২৪ ১০:৫৩ পূর্বাহ্ন

    চট্টগ্রামে দুই দিনে জামিনে মুক্ত হলেন শিক্ষার্থীসহ ৭৫৮ কারাবন্দি

    চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলন ঘিরে গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীসহ বিএনপি ও জামায়াত-শিবিরের ৭৫৮ জন জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার থেকে আজ বুধবার (৭ আগস্ট) বেলা ২টা পর্যন্ত এসব কারাবন্দিরা মুক্তি পেয়েছেন। বিষয়টি জানিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মঞ্জুর হোসেন। মুক্তি পাওয়াদের বেশির ভাগই বিএনপির নেতাকর্মী বলে জানা গেছে।

    কারাগার সূত্র জানায়, আদালত থেকে জামিননামা আসার পর যাচাই-বাছাই করে আজ বুধবার ৫৮ জনকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার সকাল থেকে রাত ৯টা পর্যন্ত ৭০০ জনকে জামিনে মুক্তি দেওয়া হয়। কোটা সংস্কার আন্দোলনের মামলায় চট্টগ্রামে অন্তত শিক্ষার্থীসহ এক হাজার বিএনপি-জামায়াতের নেতাকর্মী গ্রেপ্তার হয়ে কারাবন্দি হন। এর আগে ১৬ এইচএসসি পরীক্ষার্থীকে মুক্তি দেওয়া হয়েছিল।

    কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ, যুবলীগ ছাত্রলীগের সংঘর্ষে গত ১৬ ও ১৮ জুলাই চার শিক্ষার্থীসহ ছয়জন নিহত হন। আহত হন দুই শতাধিক। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ ও নিহত হওয়ার এসব ঘটনায় নগর ও জেলায় ৩৪টি মামলা হয়। এসব মামলায় ৩৮ হাজার ৬০০ জনকে আসামি করা হয়। এর মধ্যে গ্রেপ্তার করা হয় প্রায় এক হাজার জনকে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৮ অগাস্ট, ২০২৪ ১০:৫৩ পূর্বাহ্ন