শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • অমিক্রনের আলাদা বুস্টার ডোজের প্রয়োজন নেই: গবেষণা তথ্য

    নিজস্ব প্রতিবেদক

    ৫ ফেব্রুয়ারী, ২০২২ ০১:০১ অপরাহ্ন

    অমিক্রনের আলাদা বুস্টার ডোজের প্রয়োজন নেই: গবেষণা তথ্য
    ওমিক্রন

    করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনের জন্য টিকার আলাদা বুস্টার ডোজের প্রয়োজন নেই বলে জানিয়েছেন গবেষকরা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্টের খবরে  এমন তথ্য পাওয়া গেছে।

    ওমিক্রন সংক্রমণ শনাক্ত হওয়ার পর থেকে এ নিয়ে গবেষণা শুরু হয়। এরপর এই ধরনের জন্য টিকার আলাদা বুস্টার ডোজ তৈরির কাজ শুরু করে টিকা তৈরিকারক বিভিন্ন প্রতিষ্ঠান।

    তবে সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে, মডার্নার তৈরি বুস্টার ডোজ বানরের শরীরে যে ধরনের রোগ প্রতিরোধব্যবস্থা তৈরি করে, ঠিক একই ধরনের রোগ প্রতিরোধব্যবস্থা তৈরি করে করোনার সাধারণ টিকাও। এ গবেষণা থেকে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অমিক্রনের জন্য আলাদাভাবে টিকার বুস্টার ডোজের প্রয়োজন নেই।

    ফাইজার-বায়োএনটেক ও মডার্না গত সপ্তাহের মানবদেহে অমিক্রনের জন্য তৈরি বুস্টার ডোজের পরীক্ষা চালিয়েছে। এরপর এমন তথ্য জানালেন গবেষকেরা; যদিও গবেষণাটি এখনো প্রকাশিত হয়নি।

    এদিকে মানবদেহে অমিক্রনের জন্য তৈরি বুস্টার ডোজের যে পরীক্ষা চালানো হচ্ছে, সেই পরীক্ষার প্রতিবেদনকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ, এই বুস্টার ডোজ দেওয়ার পর রোগ প্রতিরোধব্যবস্থার কী হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে রোগ প্রতিরোধক্ষমতা কমে যায় কি না, এটা জানতে অপেক্ষা করছেন গবেষকেরা।


    বানরের ওপর যে গবেষণা চালানো হয়েছে, তার নেতৃত্ব দিয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাচ ডিজিজের সেলুলার ইমিউনোলজি বিভাগের প্রধান রবার্ট সেডার। তিনি বলেন, অমিক্রন ঠিক ইনফ্লুয়েঞ্জা নয়। এটি এখনো ইনফ্লুয়েঞ্জার পর্যায়ে নেমে আসেনি যে টিকায় পরিবর্তন আনতে হবে।

    সেডার বলেন, অমিক্রনের জন্য আলাদা টিকার দরকার নেই। তবে এই ধরন যদি প্রভাব বিস্তারকারী হিসেবে রয়ে যায় এবং এই অমিক্রন থেকে পরিবর্তিত হয়ে নতুন ধরন তৈরি হয়, তবে টিকায় পরিবর্তন আনতে হতে পারে।

    এ গবেষণায় উঠে এসেছে, করোনার টিকার তৃতীয় ডোজ শুধু ভাইরাস প্রতিরোধী অ্যান্টিবডি পরিমাণই বাড়াচ্ছে না; করোনার নতুন ধরনগুলো প্রতিরোধ করতেও অ্যান্টিবডিকে এগিয়ে দেয়।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ৫ ফেব্রুয়ারী, ২০২২ ০১:০১ অপরাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ৫ ফেব্রুয়ারী, ২০২২ ০১:০১ অপরাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ৫ ফেব্রুয়ারী, ২০২২ ০১:০১ অপরাহ্ন