পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি গাজী নুরুজ্জামান বাবুলের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

৮ অগাস্ট, ২০২৪ ০১:২০ পূর্বাহ্ন

পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি গাজী নুরুজ্জামান বাবুলের ইন্তেকাল

পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও পিরোজপুর-১ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুল ইন্তেকাল করেছেন (ইল্লালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। নুরুজ্জামান বাবুল বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির দীর্ঘ দিন সভাপতির দ্বায়িত্ব পালন করেন। স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলনে গাজী বাবুল পিরোজপুরে অগ্রনী ভুমিকা পালন করেন।  

পারিবারিক সুত্রে জানাযায়, বুধবার দুপুর দেড়টার সময় ঢাকার হোলিফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিকস্, হৃদযন্ত্র ও মস্তিষ্ক জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসন্তানসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সুত্রে জানাযায়, গাজী নুরুজ্জামান বাবুলের প্রথম নামাজে জানাজা বুধবার বিকালে ঢাকার পুরানা পল্টন কেন্দ্রীয় বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে বৃহস্পতিবার পিরোজপুরে জানাজা শেষে পিরোজপুরে দাফন করা হবে।




সাতদিনের সেরা খবর

জাতীয় - এর আরো খবর

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

৮ অগাস্ট, ২০২৪ ০১:২০ পূর্বাহ্ন

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

৮ অগাস্ট, ২০২৪ ০১:২০ পূর্বাহ্ন