মামুনের নিয়োগ বাতিল

পুলিশের নতুন আইজিপি ময়নুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

৭ অগাস্ট, ২০২৪ ০৯:৩৬ পূর্বাহ্ন

পুলিশের নতুন আইজিপি ময়নুল ইসলাম

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ময়নুল ইসলাম এনডিসি। মঙ্গলবার (৬ আগস্ট) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ময়নুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়।


এর আগে তিনি পুলিশের ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট (অতিরিক্ত আইজি পদে সুপারনিউমারারি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ময়নুল ইসলাম বিসিএস (পুলিশ) ক্যাডারের ১২তম ব্যাচের কর্মকর্তা বলে জানা গেছে।

 

এর আগে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে অব্যাহতি দেওয়া হয়। মঙ্গলবার (৬ আগস্ট) রাতে তাকে অব্যাহতি দেওয়া হয়।

এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাতে বলা হয়, চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী পুলিশ মহাপরিদর্শক পদে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হলো।




সাতদিনের সেরা খবর

জাতীয় - এর আরো খবর

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

৭ অগাস্ট, ২০২৪ ০৯:৩৬ পূর্বাহ্ন

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

৭ অগাস্ট, ২০২৪ ০৯:৩৬ পূর্বাহ্ন