শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • গোবিন্দগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত 

    গাইবান্ধা প্রতিনিধি

    ৩ অগাস্ট, ২০২৪ ০৯:৫১ পূর্বাহ্ন

    গোবিন্দগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত 

    "ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ" এই প্রতিপাদ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন, র‌্যালী, আলোচনা সভা, মৎস্য পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

    বুধবার (৩১ জুলাই) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মৎস্য পোনা অবমুক্তকরণের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।


    র‍্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি।


    এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক শাকিল আলম বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী জাকারিয়া ইসলাম জুয়েল, ভাইস চেয়ারম্যান এমএ মতিন মোল্লা, উপজেলা সমবায় কর্মকর্তা এ এইচ এম তারিকুক শরীফ, মৎস্য চাষী রিফাত তারিক, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফরহাদ আকন্দ প্রমুখ।


    আলোচনা সভা শেষে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় সফল মৎস চাষী তারিক রিফাত, শাহিন আলম, ও রাকিবুল কে সম্মাননা স্মারক ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৩ অগাস্ট, ২০২৪ ০৯:৫১ পূর্বাহ্ন