শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • বাংলাদেশে অস্ট্রিয়ার বৃহত্তর বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ৪ ফেব্রুয়ারী, ২০২২ ১১:১২ অপরাহ্ন

     বাংলাদেশে অস্ট্রিয়ার বৃহত্তর বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিনিয়োগের জন্য বাংলাদেশের সুবিধাজনক ভৌগলিক অবস্থান বিবেচনা করে বাংলাদেশে অস্ট্রিয়ার বৃহত্তর বিনিয়োগের জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন।

    শুক্রবার বিকেল ৪টায় অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার তাঁকে ফোন করলে তিনি বলেন, "বাংলাদেশে বিনিয়োগ করুন। কারণ বাংলাদেশের ভৌগলিক অবস্থান বিনিয়োগের জন্য সুবিধাজনক।"


    দুই নেতা বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এ সময় ফোনে প্রায় ১০ মিনিট আলোচনা করেন।  পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।

    টেলিফোনে কথোপকথনকালে অস্ট্রিয়ার চ্যান্সেলর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হতে এবং বাংলাদেশের সঙ্গে আর্থিক সম্পর্ক গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেন।
    প্রধানমন্ত্রী বাংলাদেশকে কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়ার জন্য অস্ট্রিয়ার সরকার প্রধানকে ধন্যবাদ জানান। চ্যান্সেলর ভবিষ্যতে প্রয়োজন হলে বাংলাদেশকে আরও ভ্যাকসিন দেওয়ার আশ্বাস দেন।


    কার্ল নেহামার বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেন এবং এ লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। (বাসস)।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ৪ ফেব্রুয়ারী, ২০২২ ১১:১২ অপরাহ্ন