শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • যাত্রাবাড়ীতে পুলিশ হত্যা: ছাত্রদল নেতাসহ ৭ জন রিমান্ডে

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ জুলাই, ২০২৪ ১২:৩১ পূর্বাহ্ন

    যাত্রাবাড়ীতে পুলিশ হত্যা: ছাত্রদল নেতাসহ ৭ জন রিমান্ডে

    কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশ সদস্য গিয়াস উদ্দিনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় ডেমরা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানাসহ সাতজনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

    রিমান্ডে  নেওয়া  অপর আসামিরা হচ্ছে দনিয়া ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. এরফান ওরফে রোকন, ছাত্রদলের সক্রিয় সদস্য মো. আবু বক্কর, রবিউল ইসলাম, মো. সৌরভ মিয়া, মো. তারেক হোসেন ও ঢাকা কলেজের   ছাত্র হাসনাতুল ইসলাম ফাইযার। 

    শনিবার (২৭ জুলাই) তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার তাদের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন। 

    বাংলাদেশ পুলিশের নায়েক গিয়াস উদ্দিন (৫৮) পরিবারসহ মাতুয়াইল মাতৃসদন হাসপাতালের বিপরীত পাশে ভাড়া বাসায় থাকতেন। গত ১৯ জুলাই রাত আনুমানিক ৯টার দিকে গণভবনে দায়িত্ব পালনের উদ্দেশ্যে ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হন তিনি৷ যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ ফুটওভার ব্রিজের উত্তর পাশে আসামাত্রই সাড়ে ৯টার দিকে আসামীরাসহ অজ্ঞাতনামা আরো অনেকে পুলিশ পরিচয় নিশ্চিত হয়ে গিয়াস উদ্দিনকে আটক করে। এরপর তাকে ধারালো অস্ত্রের মাধ্যমে হত্যার উদ্দেশ্যে মাথায় গুরুতর রক্তাক্ত জখম করে। ধারালো অস্ত্রের আঘাতে রাস্তায় পড়ে গেলে আসামিরা লোহার রড ও লাঠি দিয়ে  পুলিশ সদস্য গিয়াস উদ্দিনের শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি আঘাত করে। ঘটনাস্থলেই তাকে হত্যা করা হয়। এরপর তাকে রশি দিয়ে ফুটওভার ব্রিজের সাথে ঝুলিয়ে রাখে। মৃতদেহ নিয়ে  আসামিগণ ও অন্যরা পৈশাচিক আনন্দে মেতে উঠে এবং মৃতদেহ গুম করার লক্ষ্যে বিবস্ত্র করে মৃতদেহে আগুন লাগিয়ে পোড়ানোর চেষ্টা করে। ওই ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ী থানায় গত ২৪ জুলাই নিহতের ভগ্নিপতি ফজল প্রধান একটি মামলা দায়ের করেন। 




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর