শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • প্রবাসী বাংলাদেশিদের সাজা হওয়ায় প্রধানমন্ত্রীর উদ্বেগ: আরাফাত

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ জুলাই, ২০২৪ ১২:২২ পূর্বাহ্ন

    প্রবাসী বাংলাদেশিদের সাজা হওয়ায় প্রধানমন্ত্রীর উদ্বেগ: আরাফাত

    তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত আজ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মরত কিছু সংখ্যক প্রবাসী বাংলাদেশি স্বদেশে কোটা আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশের কারণে সেখানে বিচারের সম্মুখীন হওয়ায় তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

    শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশের জন্য সংযুক্ত আরব আমিরাত (ইউএই)সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অনেক প্রবাসী বাংলাদেশির বিচার ও সাজা হয়েছে।’
    প্রতিমন্ত্রী আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর সরকার তাদের নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন।’

    তিনি বলেন, প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলো প্রতি প্রবাসীরা যাতে এ বিষয়ে কোনো সমস্যার সম্মুখীন না হন সেজন্য পদক্ষেপ নেওয়ার নির্দেশনা জারি করেছেন।আরাফাত আরো বলেন, সরকার প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর