শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • দেশকে ঐক্যবদ্ধ করতে নির্বাচন থেকে সরে এসেছি: বাইডেন

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৫ জুলাই, ২০২৪ ১০:৪৬ পূর্বাহ্ন

    দেশকে ঐক্যবদ্ধ করতে নির্বাচন থেকে সরে এসেছি: বাইডেন

    মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, দল ও দেশকে ঐক্যবদ্ধ করতে তিনি ২০২৪ সালের নির্বাচন থেকে সরে এসেছেন। বুধবার হোয়াইট হাউজে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেছেন। 

    ‘তরুণ কণ্ঠস্বর’ এর কাছে মশালটি দেওয়ার সময় এসেছে উল্লেখ করে বাইডেন বলেছেন, ‘জনজীবনে দীর্ঘ বছরের অভিজ্ঞতার জন্য একটি সময় এবং একটি জায়গা আছে। নতুন কণ্ঠস্বর, নতুন কণ্ঠস্বর, হ্যাঁ, অল্পবয়সী কণ্ঠের জন্য একটি সময় এবং একটি জায়গা আছে।’

    ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জন্য নিজের প্রেসিডেন্ট পদ প্রার্থীতা প্রত্যাহারের পর বুধভার প্রথম টেলিভিশনে ভাষণ দিয়েছেন ৮১ বছর বয়সী বাইডেন। ‘কঠোর’ ও ‘সক্ষম’ ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ভাষণে স্বাগতও জানিয়েছেন তিনি।

    বাইডেন বলেছেন, ‘ঝুঁকিতে থাকা গণতন্ত্রের প্রতিরক্ষা যেকোনো শিরোনামের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি সিদ্ধান্ত নিয়েছি যে অগ্রসর হওয়ার সর্বোত্তম উপায় হল একটি নতুন প্রজন্মের কাছে মশাল পৌঁছে দেওয়া। এটাই আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করার সর্বোত্তম উপায়।’

    ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিপর্যয়কর বিতর্কের পারফরম্যান্সের পর বাইডেনের বয়স এবং মানসিক তীক্ষ্ণতা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয় দলের মধ্যে। প্রার্থীতা প্রত্যাহারের ব্যাপারে ডেমোক্র্যাটদের কাছ থেকে কয়েক সপ্তাহ ধরে চাপের মুখে ছিলেন বাইডেন। শেষ পর্যন্ত মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচনী প্রার্থীতা থেকে সরে আসার ঘোষণা দেন প্রেসিডেন্ট।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২৫ জুলাই, ২০২৪ ১০:৪৬ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২৫ জুলাই, ২০২৪ ১০:৪৬ পূর্বাহ্ন